STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy

ঘুমিয়ে আছি

ঘুমিয়ে আছি

1 min
213

ভোর হলেই শুকতারা যেমন করে লুকিয়ে পড়ে আকাশের গর্ভে

ঠিক তেমন ভাবেই কারা যেন আমার সবকটা ছদ্মনাম প্রকাশ্য রাস্তায় বিছিয়ে রাখে। 


তুমি এগোতে থাকো একটা নিখুঁত দেয়ালচিত্রের মত।

থাকে থাকে সাজানো হয় বিগত মুখোশ

কিছু সটান গাছ আর কিছু নুব্জ্য পথিক আটকেউ দেয় পথ। 

আমি বোঝাতে চাই কিন্তু দিনের শেষে কিছুই পারিনা ।

একটি অমিমাংসিত সূত্রের মতো পড়ে থাকি খাতার কোণায়


এরপর ঘুম আসে । ঢুলে আসে রাস্তা

আমি খাতা খুলি ।

মনে পড়ে, কতকাল আগে ঘুম সিরিজ নামে একটা গুচ্ছকবিতা লিখতে লিখতে

বালিশের ওপর নির্ভার হয় গেছিলাম।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract