STORYMIRROR

Subrata Nandi

Tragedy

3  

Subrata Nandi

Tragedy

এসেছিলে নারী হ'য়ে

এসেছিলে নারী হ'য়ে

1 min
693

একটাই পরিচয় তুমি ধরণীতে নারী!

কারো কাছে তুমি অবাঞ্ছিত নিঃশব্দের প্রাণ, 

কখনো তুমি অনভিপ্রেত আগমনী বার্তা!

এই ধরাধামে কে বুঝবে তোমার সত্ত্বা,

সমূলেই বিনাষ পৃথিবীর আলো দেখার আগে।


সৃষ্টির মাঝেই সীমাবদ্ধতার গন্ডী আঁকা,

জন্মের ললাটে লেখা আছে কালবৈশাখীর ঝড়,

সারাজীবনের বাধ্যতামূলক প্রাচীর তোলা,

তথাপি নিজস্ব বলে হলো না কিছুই ধরণীতে,

এমনকি নিজের মাথা গোঁজার ছাদটুকুও না।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy