STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy

4  

Nityananda Banerjee

Fantasy

এলিয়েন

এলিয়েন

1 min
255

হাই এলিয়েন ! ভয় পেও না,

আমরা তোমার সখা,

তোমরা নাকি বেশ বুদ্ধিমান;

আমরাও নই বোকা ।

কোন গ্রহেতে বাস গো তোমার ;

কেমন ধারার প্রাণী !

মাঝে মধ্যে উদয় হয়ে

দাও হে কিসের বাণী ?

চোখের দেখা দেখতে পেলে

নিতাম বরণ করে,

ধরার বুকে আবার এলে;

রাখব তোমায় ঘরে ।

বন্ধু ভেবে আসতে পারো ;

বিশ্ব প্রাণের মেলায়,

এখন যারা মত্ত আছে

বন্দুক বন্দী খেলায় ।

ঈর্ষা হেথায় ঘরে ঘরে ;

হিংসা সবার মনে,

স্বার্থ নিয়ে দ্বন্দ্ব করে ;

অশান্তি এ' জীবনে ।

জানি তোমাদের বুদ্ধি নাকি

গগন পারের সমান,

বুঝব সেসব কেবল ফাঁকি

না দিলে তার প্রমাণ ।

দাও দেখি ধার; বুদ্ধি তোমার

এই ধরার বাসিন্দাদের,

হিংসা ভুলে তোমার মত

থাকা উচিত যাদের ।

মনে আমার সন্দ জাগে ;

নও তো গুপ্তচর !

বুদ্ধি তোমার কোথায় লাগে ;

এই ধরণীর পর !



ഈ കണ്ടെൻറ്റിനെ റേറ്റ് ചെയ്യുക
ലോഗിൻ

Similar bengali poem from Fantasy