STORYMIRROR

Taniya Banarjee

Abstract

2  

Taniya Banarjee

Abstract

এক্স-রে

এক্স-রে

1 min
901

মুক্তি!.... দিয়েছি নাকি?

শুধু খোলস ছেড়েছি মাত্র..

আত্মায় আত্মিক হব বলে।

খুঁজে দেখ তোর পাতাল ঘরে

পিতলের ঘটিতে আজো--

পড়ে আছে, কোনো এক 

স্বপ্ন চারিণীর অস্থি - নির্যাস..

যা ভাসানো হয়নি কোনো এক অববাহিকার বুকে..

কখনো কি হবে!!... হ্যাঁ অথবা না...    

নির্জন দুপুরে, বাউল গেয়ে চলে,                    

" আমারে দেবনা ভূলিতে "

পথে.. ঘাটে..প্রান্তরে কালো কালিতে লেখা

' no entry ' বোর্ড ঝুলছে---

আসলে জনসংখা ও বাড়ছে

বাড়ছে দূষণ ও...

তাইতো খোলস ছেড়েছি,

জন্ম হবেনা আর...

আত্মায় আত্মিক হব এবার

চল বৃষ্টিতে ভিজি

মুছে দিই নিয়ম কানুন,

ভেসে যাক এপার ওপার 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract