STORYMIRROR

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

3  

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

।।এক আকাশ অভিমান।।

।।এক আকাশ অভিমান।।

1 min
263

টুকরো টুকরো ধূসর মেঘবেলা

জমতে থাকে বৃষ্টির উপকথা জুড়ে।

ফিকে হয় উত্তাপ মন্দবাসার গল্পে।

জমাট শীতের মতো স্মৃতি-শৈশবে

ফিরে ফিরে আসে ধুলো মাখা জন্মান্তর।


নষ্টপরাগে গলে যায় বিকেলশিরীষ, 

নেমে আসে রাত মৃত শিশিরের মতো। 

আলগা হয়, কথার পিঠে জমতে থাকা কথা। 

কুয়াশার কাব্যে ডুবে যায়

আবছা আবছা জ্যোৎস্নার প্রান্তর।

আর, প্রবাদের মতো পুষে রাখা কিছু সংলাপ

রেখে যায় ডায়েরির পাতায় এক পরিচিত নাম

আর...

এক আকাশ অভিমান।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract