STORYMIRROR

উত্তীয় চ্যাটার্জ্জী

Inspirational

3  

উত্তীয় চ্যাটার্জ্জী

Inspirational

স্বাধীনতা

স্বাধীনতা

1 min
187

একটা জীবন যুদ্ধ ভীষণ 

কঠিন মাটি আঁকড়ে বাঁচি।

শক্ত দুহাত ঘাত-প্রতিঘাত

বিপদের সাথে খেলা কানামাছি। 


লড়ছি লড়াই হার না-মানা

কাঁটাভরা পথ দুর্যোগ যত।

আসুক ঘনিয়ে আঁধারি মেঘ

এগিয়ে যাব নিজের মত।


দুচোখে স্বপ্নপ্রদীপ জ্বেলে

মুছব সকল দুঃখ ব্যথা।

ইচ্ছেপরাগ উড়বে যেদিন

আসবে আসল স্বাধীনতা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational