STORYMIRROR

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Tragedy Others

4  

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Tragedy Others

শেষ হওয়া গল্পটা

শেষ হওয়া গল্পটা

1 min
386

তারপর,

চলতে থাকা গল্পটা একদিন হঠাৎ শেষ হয়ে যায় না বলে কয়েই।

মেনে নিতে পারে না মন, এই হঠাৎ শেষ হ‌ওয়াটা।

জীবন তবুও এগিয়ে চলে, জোর করে মানিয়ে নেয় নিজেকে,

নিজেকে বোঝায় যে এই শেষটা তো একদিন হ‌ওয়ার‌ই ছিল,

শুধু মন সেটা কোনোদিন‌ও বিশ্বাস করতে চায়নি।

তারপর, সময়‌ও পেরোয় নিজের মত, শুরু হয় নতুন গল্প,

নতুন মানুষ আসে ভুলতে না পারা মুখগুলোর পাশে।

ধুলো জমে ফেলে আসা ঠিকানায়,

আয়ুরেখা জুড়ে ভীড় করে দূরত্বের অক্ষরমালা।

জীবন আবার নিজেকে বোঝায়...

এটাতো একদিন হ‌ওয়ার‌ই ছিল...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract