STORYMIRROR

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

4  

উত্তীয় চ্যাটার্জ্জী

Abstract Others

এই আমি

এই আমি

1 min
363

এই আমি রাখছি পুষে রংমশাল। 

মিশে যায় কল্পনাতে কোন খেয়াল?

ঝরনাশহর–নিঝুম প্রহর–

গলে সুখ মোমের মতো, ছুঁয়ে দিলে গাল।


এই আমি খুব মশগুল আয়নাঘরে।

এলোমেলো দিনযাপন আর ছুমন্তরে।

আদুরে সে হাত– ভাঙে মৌতাত– 

জ্বলে ওঠে চুপজোনাকি গোপন প্রান্তরে।


এই আমি বৃষ্টিতে আঁকি মল্লার।

জলছবি জানে এ মনের ডুব সাঁতার  

ভালোবেসে চোখ– ভুলে থাকা শোক–

প্রিয় সেই নামে বেড়ে চলে ফাগুনের 'ইন্তেজার'।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract