STORYMIRROR

Manjula Acharya

Abstract Others

3  

Manjula Acharya

Abstract Others

এ কি হাহাকার

এ কি হাহাকার

1 min
159

জীবনে উঠেছে চাপা ঝড়

বুক কাপে কেন থরথর 

হৃদি মাঝারে কি যে হাহাকার !

বলিতে নারি গো দুঃখ অপার ।


প্রভু মোর, সখা মোর দাও শক্তি

তোমারি তরে থাক অচলা ভক্তি

খুঁজে পাব আমি পথ যে মুক্তির

দুঃখ ঢেউ বিলীন হবে শান্তি এ সাগর ।


কালো বাদলে যে সোনার রেখা

নীরব নয়নে মন ভরে দেখা

মন যে ভেজে ওগো অশ্রু জলে

মন ময়না কাঁদে কিছু না বলে


জানি না প্রভু এ কি খেলা তব 

সুদূর আকাশে ছবি নব নব

আসে আর যায় সজল নয়নে

একি যাতনা প্রভু মনের কোণে!


কবে যে দেখিব হাসিমাখা মুখ

বুক যে জুড়াবে পেয়ে শান্তি সুখ

মন ভরে যাবে খুশীর ঝরনায়ে

আনন্দ সাগরে ডোবাও আমায় ।।

 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract