STORYMIRROR

বিকাশ দাস

Romance

4  

বিকাশ দাস

Romance

দুষ্টুমি

দুষ্টুমি

1 min
911

তোমার নিঃশ্বাস আচম্বিত চুম্বনের গহনে

উড়িয়ে দিগন্তে অন্তহীন রহস্য গোপনে

মোহের দরজা জানালা ভেঙে নিজের মনে

আলাপী আকাশ মেঘবরণ আমার শিহরণে।


তোমার সোহাগ মাখা বিলোল দুষ্টুমি

কবিতার মতো দৃষ্টি কাড়া স্বাধীন ভূমি

সৃষ্টি ছাড়া বৃষ্টি প্রসন্ন মুখর সৃষ্টি

সঙ্গোপনে লুকানো ঝনৎকারে

উষ্ণ মধুর আলিঙ্গনে  তুষার-শীতল শরীর

নিরাময় ।

উচ্ছিত সব কথার স্তব্ধতার গভীরে হৃদয়

ঋতুময় ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance