দলছুট একফালি নিঃশ্বাস
দলছুট একফালি নিঃশ্বাস
হাতের মুঠোয় দলছুট একফালি নিঃশ্বাস,
উবে গিয়ে গড়ে তোলে এক আকাশ কর্পূর মেঘ;
আংটির ভাঙা-আলো দিয়ে নতুন করে দ্বীপ সাজায়;
সেই দ্বীপও দলছুট হয় একটা দেশের টুকরো সেজে;
দলছুট এক পায়রার চোখে নতুন নীড়ের স্বপ্ন আঁকা হয়;
পিঁপড়ের দল চলে যায় নিখোঁজ দেশে;
হারিয়ে যায় সমস্ত লাল রং;
একা এগিয়ে যায় দলছুট তাদেরই এক সদস্য;
হাতের মুঠোয় সেই দলছুট লাল রং পুরে,
ক্রমশ আমি সূর্যের লাল রং আঁকি -
দলছুট একফালি নিঃশ্বাস দিয়ে|
