STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

দেয়ালের ওপারে

দেয়ালের ওপারে

1 min
14

দেয়ালের ওপারেও আছে কোন জীবনের কথা,

আর কোন প্রাণের জীবনকথাই তো কবিতা।

প্রতিটি ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি,

হাজার-হাজার ছন্দের ভিড়ে হারিয়ে যাবে,

ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি।


ওই দেয়ালের বুকে কান পেতে শোনো ,

নীরবতার মাঝে শুনতে পাবে আদিম -চিৎকার,

ওই দেয়ালের ক্ষত জানে

কী করে রক্ষা করে চলেছে বিক্ষুব্ধ সুনামি ,


ওই দেয়ালটা হাল্কা স্পর্শ করো,

এখানে নেই তো কোনো সামাজিক সীমান্ত,

এপারে আছে জীবনের বন্ধন,

ওপারে অজানা মুক্তির স্বাধীনতা..


ওই দেয়ালটা এভাবে এখানেই থাক,

আকাশ ছোঁয়ার ইচ্ছে নিয়ে আঁকড়ে থাকুক

মাটির মায়া।


ওই দেয়াল ছুঁয়ে এসে স্পর্শ করো আমায়,

দেখবে মাটি-রক্তে গড়া এই দেয়ালেরও এপারে জীবনের বন্ধন

ওপারে অবাধ মুক্তির স্বাধীনতা....


Rate this content
Log in

Similar bengali poem from Abstract