STORYMIRROR

বিকাশ দাস

Classics

3  

বিকাশ দাস

Classics

দায়

দায়

1 min
818

সেদিন 

জ্যোৎস্নায় চাঁদ ছিল না।

সেদিন

সমুদ্রে ঢেউ ছিল না।

সেদিন

নদিতে স্রোত ছিল না।


আমার দায় আমাকে কুড়ে কুড়ে গ্রাস করছিল

প্রশ্নের ঘাড়ে প্রশ্ন আমার কাছে উত্তর ছিল না।


যেদিন তোমাকে দেখলাম

সম্পর্ক জলের মতো ঠেলে নিয়ে যায় আমাকে অভিসারে

যেখানে চাঁদ

জ্যোৎস্নার বালিশ মাথায় নিটোল ঠোঁটে রেখেছে আঙুল।

যেখানে ঢেউ

সমুদ্রে যুবতী বুকভরা স্তন মাতৃত্বের তৃষ্ণায় অস্থির আকুল।

যেখানে স্রোত

নদীর দুটি বেণীতে আততসারে বেঁধে জাগিয়ে পারের কুল।


দু’চোখ একবুক জল নিয়ে অন্ধকারের খাদে

বোকার মতো দাঁড়িয়ে আছি নিজের দায়ের কাছে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics