STORYMIRROR

Nityananda Banerjee

Fantasy Inspirational

4  

Nityananda Banerjee

Fantasy Inspirational

দাম্পত্য সুখ

দাম্পত্য সুখ

1 min
400

অন্ধ আবেগে বন্ধ করেছি চোখ ;

কবরের পাশে মাটির প্রদীপে আলো,

দিনরাত শুধু এককথা বলি ' হোক ' ;

জনম জনম কাঁদাটুকু হয় ভালো ।

কান্না বড় নি:সঙ্গ ; রুধিরাক্ত কায়া ;

এখানেও তাই - চির সবুজীয় রক্ত ,

দেইনি পড়তে কোন অশুভের ছায়া ;

তুমি যে আমার ! আমি তোমারি ভক্ত ।

লকলকে জিভে থকথক করে লালা ;

ভয় হয় ; পাছে দুর্ঘটনা ঘটে ,

আমি বলেছিলাম সময় থাকতে পালা ;

ওইখানে ওই বালুময় কোন তটে ।

তুমিও সুখী ; আমারও শান্তি তাতে ;

দুটি হৃদয়ের সংযোগ কেটে গেলে ,

চলে যাব আমি আজকেই মাঝরাতে;

কবর ছেড়ে মুক্ত বায়ু পেলে ।

যেখানে রবে না দেনা-পাওনার দায় ;

যেখানে রবে না কলুষপূর্ণ দূষণ ,

যেখানে মানুষ করে না হায় হায় ;

সেই দম্পতি সকল সুখের ভূষণ ।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy