STORYMIRROR

Joydip Mukhopadhyay

Classics

3  

Joydip Mukhopadhyay

Classics

চলে যাই

চলে যাই

1 min
362

আমি 

মেঘে মেঘে বেলা ছুঁয়ে দেখি ভেজা শার্শিতে জমা কষ্ট

জমা খাতা খুলে গুঁড়ো গুঁড়ো ব্যথা আড়ালে তবুও স্পষ্ট 


আজ 

হিসেবের বড় নিচু তাই বাঁধা অঙ্কের গরমিল 

গুটি গুটি পায়ে হেসে ওঠে দায়ে ভুলে যাওয়া পথ সর্পিল 


কেন 

প্রতি দিনেরাতে কলমের নিচে পেতে রাখি নিঃশ্বাস 

মুঠো হাত জানে জনতার কথা লিখবে না ইতিহাস


আজও 

মাঝ ঘুমে দেখি সারি সারি মুখ ছোঁয়াচে হাসিতে নীল 

বুকের বাতাসে ভালোবাসা খিদে জেনে নিয়ে ওড়ে ছিল 


চল 

চলে যাই দূরে অজানা দুপুরে কথাদের সাথে উড়ে 

আগাপাশতলা ভিজে যাব জমা খরচের রোদ্দুরে ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics