STORYMIRROR

Sankha sathi Paul

Tragedy

3  

Sankha sathi Paul

Tragedy

চকলেট ডে

চকলেট ডে

1 min
373

মেয়েটা ভয়ানক ক্লান্ত আজ

অফিসে পর পর দিন ওভার টাইম করেছে

কিছু টাকা চাই

বাড়িতে হুইল চেয়ারে বন্দি বাবা - - গত তিন বছর

ওটাই পৃথিবী মেয়েটার

বাপ সোহাগী মেয়ে আজ অনেক ম্যাচিওর

বাবাই বরং বাচ্চা হয়ে ওঠে আজকাল

খুশি হয় মেয়েটা।


লাস্ট ট্রেনটা ধরার জন্য মরিয়া মেয়েটা

প্ল্যাটফর্মে পা দিতেই ট্রেনটা এগোতে থাকে

তবু ধরতেই হবে


হিহি চারিদিকে

মেয়েটা ততক্ষণে ট্রেনের চাকায় মাংসের দলা


কিছু দূরে ব্যাগ থেকে ছিটকে পড়েছে চকলেটের বাক্স 

বাবার জন্য কিনেছিল মেয়েটা। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy