ছোঁয়াচে শরীর
ছোঁয়াচে শরীর
নদীর পাহাড় তোমার ভেতর,
দেখেই আমি কুঁকড়ে কাতর;
বুকে তোমার ভেজা আগুন,
পূর্ণ চাঁদে সেজেছে ফাগুন|
কফির গন্ধে ডুবেছে রাত,
তোমার শরীরে অসংখ্য হাত;
ঠোঁটের ডগায় কয়লা খনি,
নিথর পাথর চোখের মণি|
অজস্র সুতো রাত পোহালে,
খুঁজছি তোমায় তোমারই শালে;
কাটেনি এখনো ঘুমের রেশ,
থামার পালা কবিতা শেষ|

