STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৪৩

ছায়া ছায়া সত্যি ৪৩

1 min
343

তোমার উৎখাত হওয়া চোখে আবারও ঝিলিক

নতুন বক্স জানলা বরাবর


তোমার ঠোঁট আবার হাসছে

ফুলকচি শশা আর ঝিঙের সবুজ আঁকাবাঁকায়


না-চাওয়া বস্তুসামগ্রী ক্রমশঃ ক্রমশঃ আড়ালিত

সুগার প্রেসার নামছে


এবার ওরাল কেমো শেষ হলেই গন্তব্য বৃন্দাবন

আমি তো খুঁটিবিশেষ


সন্তান শান্তিতে নেই জেনে 

শ্বাসের ওঠাপড়া বিলকুল এলানো এলোপাতাড়ি 


যেটুকু ঘুমাও রাতে, দিনে

সন্তানোত্তরের মহা সঙ্গীতে, নাকানিচোবানি বায়নায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract