STORYMIRROR

Madhab Mandal

Abstract Inspirational Others

3  

Madhab Mandal

Abstract Inspirational Others

ছায়া ছায়া সত্যি ৩২

ছায়া ছায়া সত্যি ৩২

1 min
233

একটা ট্রেন যতটা পারলো উগরেই দিলো

মোটা বেঁটে রোগা লম্বা শ্যামলা ফর্সা কালো


আমি প্রতিটা মুখে চোখে চোখ ফেলছি পটাপট

তোমাকে গড়ছি হারাচ্ছি খুঁজছি শক্ত চোয়ালে


স্টেশনের অশ্বত্থের ডালে তখন উল্লাসি সন্ধ্যা

এত পাখি কাজে গিয়েছিল? পেয়েছিল কাজ?


শান্ত মেয়েটিকে ঘিরে স্টেশনি কয়েকটি ছোকরা

পরম প্রস্তাবনা ছুঁড়ে ভিড়ে ঢোকে বোঁ বোঁ করে


আমি তখনও খুঁজছি দুলতে দুলতে তোমাকেই

দু'হাতে ওড়াচ্ছি আমারই চিতার ছাই শেষহীন


পরের তারপরের ট্রেনটাও এভাবে আসবেই

তোমাকে আমি চিনলেও আমাকে তুমি চিনবে না



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract