STORYMIRROR

Sipra Debnath

Romance Action Classics

3  

Sipra Debnath

Romance Action Classics

চেয়েছিলাম

চেয়েছিলাম

1 min
201


তোমার স্বপ্ন হতে চেয়েছিলাম

সকাল বেলায় দ্বীপ্রহরে,

সন্ধ্যাবেলায় আর রাতের ঘুমের ঘোরে।

ভেবেছিলাম স্বপ্নে তুমি রাখবে ঠোঁট গাঢ় চুম্বনে রাখবে বেঁধে দুই বাহুতে স্নেহের আলিঙ্গনে।

চেয়েছিলাম হারিয়ে যেতে দুটি হাত ধরে

দূরে কোথাও ভালোবাসার গভীর এক নিবিড় অরণ্যে।

ভেবেছিলাম শেষ বিকেলে তোমার বুকে

রাখবো মাথা গুঁজে, সারাদিনের শ্রান্ত দেহ 

এলিয়ে দিব তোমার পরে নিশ্চিন্ত মনে।

ভেবেছিলাম হৃৎস্পন্দন তোমার আমার

একই কথা বলবে একই সনে।

অনুভবে বুঝবে তুমি আমার মুখের

 না বলা বাণী চোখের ভাষা দেখে।

কোন চাওয়াই হলো না পাওয়া

শুধু চাওনি বলে তুমি।

যা সব ছিল আমার কাছে শুধু তোমার তরে

কিছুই তোমায় হলো না দেওয়া,

শুধু চাওনি বলে তুমি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance