STORYMIRROR

Manik Goswami

Drama Classics

3  

Manik Goswami

Drama Classics

বর্ষার বায়না

বর্ষার বায়না

1 min
165


গ্রীষ্ম তুমি এসো,

তোমার রুদ্র রূপেই এসো;

দাবদাহের তীব্রতা মাঝে রুক্ষতা নিয়ে এসো।

যতেক তোমার প্রাণ শক্তি, উজাড় করেই হেসো।

কঠিন, কঠোর হয়ে,

নম্রতা সরায়ে দিয়ে,

তপ্ত রোদের আস্ফালনে ক্লান্তি ভরে দিও।

জলের উৎস নদী নালায় শুষ্ক করে দিও।

তুমি যত তেজি হবে,

প্রাণিকুল রুষ্ট রবে, 

ঘোর বর্ষার পথ চেয়ে তারা অপেক্ষা করে রবে।

বৃষ্টি ধারায় সিক্ত হয়ে সকলে তৃপ্ত হবে।

চেয়ে অম্বর পানে,

প্রার্থিবে বরিষণে,

রহিবে বৃষ্টির আগমন কালে, প্রশান্ত দীপ্তি চোখে;

জুড়াইয়া জ্বালা, নিয়ে মেঘমালা, অনিল ছুটিবে দিকে।

নদী ফিরে পাবে প্রাণ,

পাতায় করিবে স্নান,

ঝর ঝর ধারা খর্ব করিবে তপ্ত রবির মান।

বরুন দেবের আশীর্বাদে মাঠ ভরে হবে ধান।

বহিবে না খর বায়,

পথিক খোঁজে না ছায়;

নির্মল হয় উষ্ণ পরশ বর্ষার মহিমায়।

পুলকিত চিতে অনুভবে পায় বর্দ্ধিত গরিমায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama