STORYMIRROR

Manjula Acharya

Abstract

4  

Manjula Acharya

Abstract

বন্ধু

বন্ধু

1 min
235

বন্ধুত্বের বাঁধনে যে বাঁধা মোরা

স্নেহ ভালোবাসায় জীবনভরা

একসাথে লেখাপড়া , খেলা 

মন খুলে কত কি কথা বলা

নেই মোরা আজ পাশাপাশি

সময়ের স্রোতে গেছি ভাসি

ফোনে ভাবের আদান-প্রদান

কথা শুনে খুশি ভরা মন প্রাণ

যদিও থাকি মোরা দূরে দূরে

মনে মনে বাঁধা থাকি এক সুরে 

আমরা যে সব ওগো প্রাণের বন্ধু

সুখ দুঃখে পেরিয়ে যাব জীবন সিন্ধু ।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract