STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

বিপদে তুমিই ত্রাতা

বিপদে তুমিই ত্রাতা

1 min
201


খবর ছিল নিম্নচাপের, ঝড় বইবে বেগে;

সাথে নামবে বৃষ্টিধারা, রাত কাটবে জেগে।

কতটা বেগে বয়ে গেছে হাওয়া,ধারণায় আসে নাকো;

উৎপাটিত মহীরুহের ধরাশায়ী ছবি দেখো।


উড়ে গেছে চালা, উড়ে গেছে ছাদ,

দুখী জীবন বড়ো গুনিছে প্রমাদ;

উদ্দাম ঝড়ে আছে বিধ্বংসী রূপ,

ভাঙা ঘর বাড়ি,মৃত পশু পাখির স্তূপ।


বৃষ্টি হলো টানা তিনদিন,

যোগাযোগ নেই কোনো,

ঝড়ের সাথে বৃষ্টি নাচনে,

কাঁদছে পথের তৃণ।


ভেসে গেলো ঘর,

নিভে গেলো প্রাণ,

রইলো সর্বহারা,

খাদ্য এবং পানীয় বিহীন জীবনে অশ্রুধারা।

 

খড়কুটোকে আঁকড়ে ধরে

বাঁচার চেষ্টা প্রাণে,

শ্বাপদ প্রাণীও ভেলায় ভাসে

বেঁচে থাকার টানে।


তোমরা যারা আঁচড়টুকু

পাওনি ঝোড়ো হাওয়ার,

এগিয়ে এসে হাতটি বাড়াও,

দেখাও রূপটি দয়ার।


দান করো দেখি খাদ্য, বস্ত্র,

ওষুধ, পানীয় জল;

ফিরিয়ে দিও মানুষের কাছে

পায়ের মাটির তল।


প্রাণ ফিরিয়ে দাও সে গ্রামে,

স্বপ্ন দেখাও বড়;

বিধ্বস্ত গ্রামগুলিকে

নতুন ছন্দে গড়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics