STORYMIRROR

Sipra Debnath

Abstract Action Fantasy

3  

Sipra Debnath

Abstract Action Fantasy

বিকল শরীর

বিকল শরীর

1 min
146


বুকের ভেতরে থাকা ঢেউ গুলি এখন মৃত

কারণে অকারণে আর ছলকে উঠে না,,,

জোট ভেঙ্গে গেছে তো সেই কবে

জোড়া-তালিতে দাগ থেকে যায়।

জীবন জমা রেখেছিলাম নিঃশ্বাসের কাছে

সেদিন হঠাৎই ছেড়ে চলে গেল

কোন কিছুই না জানিয়ে,,,

এখন আছে একটা বিকল শরীর

আত্মাহীন আশ্রয়হীন অনুভূতি- উপলব্ধি- বিকারবিহীন।

সূর্য সেদিন লজ্জায় মুখ লুকিয়ে ছিল

চাঁদের মখমলী রুপোলী আলো খসে পড়েছিল ধরায়,,,

তারাগুলো স্থবির হয়ে চেয়ে রয়েছিল

সুমিষ্ট মলয় থমকে গিয়েছিল

পৃথিবীটাই হঠাৎ একটা জায়গায় কেমন যেনো

 দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়।

পাখিরা দলছুট হয়ে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক ডানা ঝাপটায়,,,

গভীর জলে মাছেরা কেলি ভুলে 

কি করবে বুঝতে না পেরে গুরু-গম্ভীর মিটিংয়ে বসেছিল।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract