ভয়
ভয়
ভয় হয়; ভীষণ ভীষণ ভয়;
কিসের? হয় না নজরের সর্প দংশন,
এই অমূল্য প্রেম রক্ষার চাই যে অভয়;
না চাই আর এবার দুঃখের অগাধ আস্ফালন,
হারাতে আর না চাই; কোনোদিন ও না;
এই বন্ধন যে অনেক মনের রক্তক্ষয় এর ফল,
নিয়তি আসুক; বা ঘোর মৃত্যু কান্না;
তাই চিরন্তন ভালোবাসাই দেবো—মৃত্যু পণ, হয়েও নির্দল l
