STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

ভিন্ন পথ

ভিন্ন পথ

1 min
175


আজ তোমার সাথে আমার মনের

ভারসাম্যের অভাব,

তাই একটু একটু করে ভেঙ্গে চলেছে

তোমার আমার সুখের সংসার!

ভালোবাসার সুন্দর অনুভূতিরা

আজ মৃত!

অভিমানে ভরা বোবা কান্নায় মন

এখন হয়েছে রত।

শুকিয়ে ঝড়ে পড়েছে ভলোবাসা

দিয়ে সাজিয়ে তোলা মন বাগানের

প্রতিটা ফুল,

চারিদিক জুড়ে যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তোমার আমার ভালোবাসার ধ্বংসস্তূপ!

নদী যেমন কুল ভাঙ্গতে ভাঙ্গতে

এগিয়ে চলার জন‍্য নতুন পথ গড়ে,

তুমিও পুরানো বন্ধন ভুলে নতুন ভালোবাসার বন্ধনকে স্থান দিয়েছ অন্তরে।

আজ মনে বড্ড জাগে প্রশ্ন!!!

আদৌও কি ছিল কোনো অনুভূতি!

তোমার আমার জন‍্য?

সত‍্যি যদি থাকতো মনের টান!

সেখানে অন‍্য কেউ কি করে পেল স্থান?

হয়তো কোথাও দৃঢ় বন্ধনের সূতো

হয়ে ছিল ছিন্ন,

তাই ভারসাম্যহীণতায় তোমার আমার

চলার পথ আজ হয়েছে

সম্পূর্ণরূপে হয়েছে ভিন্ন।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance