STORYMIRROR

biswadip karmakar

Drama

1.0  

biswadip karmakar

Drama

ভালোবাসার মানে

ভালোবাসার মানে

1 min
4.0K


ভালোবাসার মানে কি গো ?

জানতে চাইলো একলা প্রদীপ

ভালোবাসার মানে কি গো ?

আয়নাতে ওই মাথার টিপ।


ওআমার ভালোবাসা,

আমিও তোমায় ভালোবাসি,

ভোরের এক স্বপ্নে দেখে

তোমার মনেই মুচকি হাসি


ও আমার ভালোবাসা,

তোমায় খুঁজি দই ফুচকায়,

ও আমার ভালোবাসা,

দেবদাস দেখে দুচোখ ভেজায়


ও আমার ভালোবাসা,

কাঁদে আর, কাঁদাতে জানে,

আসলে জানি না ছাই,

ভালোবাসার সঠিক মানে।


ভালোবাসার মানে কি গো,

আরিজতের গানের গলা,

ভালোবাসার মানে কি গো,

সবাই জয়েন্ট খাওয়ার বেলা,


ভালোবাসা সবার নাকি,

ভেতর থেকে বাইরে আসে,

আমার ভালোবাসা বেঁচে

খাওয়ায় আর কুঅভ্যাসে।


ও আমার ভালোবাসা,

আমি তোমার সঙ্গে যাবো

ডায়েটিং ভুলে এবার

স্বাধের বিরিয়ানি খাবো


ও আমার ভালোবাসা,,

কোথায় গেলে তোমায় পাবো,

সাথে ওই রিয়ার সাথে,

দিঘায় না হয় ঘুরতে যাবো।


ও আমার ভালোবাসা,

ইস্টবেঙ্গল,মোহনবাগান,

ও আমার ভালোবাসা,

মান্না দে,,শুধু তোমার গান,


ভালোবাসা,আর ভালোলাগা

দুটোই একই ব্যাপার নাকি,

যাহ শালা,,কেউ আমাকে,

হঠাৎআবার দিলো ফাঁকি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama