STORYMIRROR

Saibal Ray

Tragedy Inspirational Others

3  

Saibal Ray

Tragedy Inspirational Others

বেচাকেনা

বেচাকেনা

1 min
206

আমার কাব্য বিক্রি হয় না। 

হলে ভালো হত। 

আমার কাব্য বিক্রি হয় না। 

সেটাই ভালো হয়তো। 

বিক্রি হলে পণ্য হতো। 

ভালোই হত হয়তো। 

টাকা হলে আরেকটু ভালো

হয়তো বাঁচা যেতো। 

নাম হতো, দাম দিত

লোকে কিনে পড়ত। 

খুঁজতে হতো না চাকরি আর। 

কাব্যে সময় কাটত। 

মন হতো উৎফুল্ল। 

কাব্যে সময় বাঁচত।

এমনটা হলো না কেন

শুনে পন্ডিত বলত

'বেচাকেনাও একটি আর্ট -

তোর হবে না হয়ত'। 

আমার কাব্য পণ্য হলো না। 

হবেও না আর হয়তো। 

বিজ্ঞ বলে সেই ভালো। 

কাব্য পণ্য নয়তো। 

বাজার বলে 'আমিই সব। 

এবার দে তুই ক্ষান্ত।

বেচতে হবে কাব্য নইলে

দিতে হবে প্রাণতো।'

সেই ভালো, আমি ভাবি, 

বেচা সহজ নয়তো।

নতুন দিন, বাজারবিহীন

বিশ্ব আসবে হয়তো। 

            

            


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy