STORYMIRROR

Sipra Debnath

Tragedy Inspirational

3  

Sipra Debnath

Tragedy Inspirational

বাংলা ভাষা

বাংলা ভাষা

1 min
255


দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি

সেদিন দুপুরে খুব বৃষ্টি ঝরেছিল

লাল বৃষ্টি বরকতের রক্তের।

বাংলা রাজপথে এখনো

কালসিটে দাগ মুছে যায়নি

রফিক জব্বার ওদের রক্তের।

ওদের বুকের রক্ত মুখে উঠেছিল

এপারে আমাদের শিলচরে

ওধারে তোমাদের পদ্মা পাড়ে।

লড়াই ছিল একটাই 

বাংলা ভাষা আমাদের চাই।

ওদের মনের বিদ্ঘুটে কালো আকাশে

যতই মেঘ গর্জায়

আমরাও মুক্তির হুংকার ছড়িয়ে দিয়েছি বাতাসে।

এদিকে ফিনকি দিয়ে উঠে তবু হৃদয় রাঙা বাংলা ভাষা আহামরি আমাদের মাতৃভাষা

তোমার আমার অস্থি মজ্জায় আত্মায়।

রক্তের বিনিময়ে পেয়েছি শেষে 

বাঁচিয়ে রাখব তাকে ভালোবাসায়।

.


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy