STORYMIRROR

Manjula Acharya

Fantasy

4  

Manjula Acharya

Fantasy

বাবলা

বাবলা

1 min
354

ওরে আমার লক্ষী সোনা ভাই,

তোকে আমি কোথায় খুঁজে পাই

তুই আছিস আমার বুকের মাঝে

শারদ রোদে, শ্রাবণ ঘন সাঁঝে

আমার মন জুড়ে তুই শুধু তুই

সদ্য ফোটা ফুলে তোকে পাই

তুই আমার প্রাণের আরাম

তুই আমাতেই করিস বিশ্রাম 

মৌমাছির গুঞ্জনে তোর গান

তোর জন্যে আকুল মোর প্রাণ

নীল আকাশে ভাসে তোর মুখ

তাই দেখে ভুলি যত শত দুঃখ

তুই যে আমার শুভ সকাল

তুই যে আমার দুপুর বিকাল 

মমতার রাখী বাঁধিনু তোর হাতে 

চলবো মোরা চিরদিন একসাথে ।।



Rate this content
Log in

Similar bengali poem from Fantasy