STORYMIRROR

Manik Goswami

Abstract Classics

4  

Manik Goswami

Abstract Classics

ঔদ্ধত্য

ঔদ্ধত্য

1 min
7

Black

ঔদ্ধত্য      

মানিক চন্দ্র গোস্বামী


মেঘলা আকাশের বুকটি চিরে,

চমকিল দ্যুতি দিগন্ত জুড়ে,

বজ্র নিনাদ বিকট জোরে,

বাড়িয়ে দিলো হৃদয় স্পন্দন।


সীমানার সেই বিদ্যুৎ রেখা,

উজল জ্যোতির আলোকে মাখা,

স্বল্প শক্তির আধারে ঢাকা,

অস্থায়ী রয় দ্যুতির গভীরতা।


আঁধারের চোখে দীপ্তির ছক,

চিরকাল আলো দিতে অপারগ,

কাজের ধারায় রয়না অনঘ,

শুধু জনপ্রাণী পায় ভয়।


সীমিত জ্ঞানের মানুষও সদাই,

বিদ্যুৎ সম হঠাৎ উদয়,

নিম্ন রুচির পরিচয় দেয়,

বৃহত্তরের করে না সমাদর।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract