অস্তমিত স্মৃতির রোদ্দুর
অস্তমিত স্মৃতির রোদ্দুর
তোমার প্রাণখোলা হাসি
মোর হৃদয়ে জাগায় আনন্দ রাশি রাশি
কখনো তোকে নিয়ে সপ্নে ভাসি
সম্পর্কের ছেঁড়া চিঠিতে তোর নামটি লিখি।
কনকচাঁপা ফুটিছে দেখ রাশি রাশি
হৃদয়ে বাজিছে গান গো প্রিয়ভাষী।
গগনে অপরূপা যৌবনা শশী,
তোমাতে ডুবিয়াছে গো মোর দিবানিশি।
মনের গহীনে বাজিছে সুরের বাঁশি
বিধুর আলোক নন্দিতে তোরই নাম প্রেয়সী
হৃদয় মন্দিরে সুরের মোহনায় শুধু তুই এলকেশী
কভু যদি দেখা নাহি হয়, তব বলি ভালোবাসি, ভালোবাসি।
