অন্ধকারের বিরুদ্ধে।
অন্ধকারের বিরুদ্ধে।
ভুবন জুড়ে আজ পরাজয়ে ধ্বনি বাজে,,
কুচক্রী অপরাধিদের অট্টহাসিতে সবাই কি মেতে উঠে!অযোগ্য আর অন্যায়ের সংমিশ্রণে,
সবাই নাকি সুস্থ সমাজের নেশায় ছুটে!
অসুস্থতার ছায়া তলে পৃথিবী বিষাদময়।
সৃজনশীলতায় পুর্ন মস্তিকেরা আজ অবহেলিত,
নির্বাক শ্রোতার নেয় সকলেই কি স্তব্ধ?
অন্যায় অন্ধকারে আর কতদিন?
এসো হে নবীন........
এবার আগমনি বিজয়ের ধ্বনি বাজাও,
সুস্থতার আবির্ভাব ঘটাও,
এই পৃথিবী সবুজে মুড়িয়ে দাও,
অন্ধকার ঘুচিয়ে আলোর সন্ধানে হাঁটো !
দ্রৌপদী অগ্নিকন্যার ন্যায়,
প্রতিবাদে সোচ্চার হয়ে উঠো।
নিরব নিশ্চুপ অন্যায় কে টেনে হিঁচড়ে জনসম্মুখে আনো!
দুঃশাসনের আত্মাচিৎকার এর বিরুদ্ধে,
আর নয় কর্নপাত এবার করো প্রতিবাদ!
অন্ধকারের বিরুদ্ধে আলোর সন্ধানে,
উদ্বয় করো চেতনা আর সুবুদ্ধি।
