STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

3  

Ratnadeep Pramanik

Abstract Romance

অনামিকা রাত

অনামিকা রাত

1 min
374

রাত আসলে তো রাত নয় –

মিথ্যে অভিমান!

তোমার চোখের ভেতর,

অসংখ্য গোছানো রাত –

শান্ত, ক্লান্ত, অফুরন্ত!


বাকিটা তো শুধু কালো – 

মিছে কালো; কিংবা মেয়েলি অভিমান!

তাই না, অনামিকা?

তাকিয়ে তোমার দৃষ্টির ভেতর, দেখি রাত!

চোখ খুলে ঘুমোই, তোমারই চোখের ভেতর!

তুমিও তো চোখ খুলে রাখো, ঘুমোয় না –

যাতে আমি ঘুমোতে পারি,

রাত জেগে সারা রাত!


অনামিকা,

পেঁচার পরিচয় প্রাক্তন হলে,

মাথা রেখে তোমার কোলে,

ঘুমোবো কি করে তখন?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract