STORYMIRROR

Sipra Debnath

Tragedy Classics Inspirational

4  

Sipra Debnath

Tragedy Classics Inspirational

অমর একুশ

অমর একুশ

1 min
346

অমর একুশ


এখন ফাগুন হৃদয়ে আগুন

দুয়ারে বসন্ত মন গুলো বড্ড অশান্ত

ভাবনা গুলো এলোমেলো,,,

বয়ে যায় দক্ষিণা-পবন হু হু করে ওঠে মন

ধিকি ধিকি আগুন জ্বলে হৃদয়ে কেবল।

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার বনে

রক্তিম আগুন!!! প্রেম আনে

নয়ন ভোলায় অন্তর পোড়ায়

ছিল নাড়ি ছেঁড়া ধন মায়ের

ওদের কথা বড্ড বেশি মনে পড়ে।

একুশ!!! কাঁদায় হাসায় জ্বালায় পোড়ায়

জন্মদাত্রীর কষ্টকে দেয় নি ওরা প্রশ্রয়

মাতৃভূমির টানে মাতৃভাষার টানে

বাঙালির পরিচয়ের ধ্যানে জ্ঞানে

জীবন দিল ওরা আপন সুখ তুচ্ছ মেনে,,,

শত্রুর ছোঁড়া গুলি ধারণ করে নিলো বুকে হেসে

রাজপথে ওরা লুটিয়ে পড়ে রক্তে রাঙিয়ে দিয়ে

ফিনকি দিয়ে বেরিয়েছিল রক্তের হোলি

আজও সেই রাজপথে রক্তের কালশিটে দাগ

যায়নি মুছে- 

ফাগুন এলেই মনে পড়ে যায় সেই দিন

বিজয়ের দিন "অমর একুশ" তরুণ বীর শহীদের রক্তে লেখা গৌরবময় ইতিহাস।

এপারে আমাদের শিলচরে ওপারে তোমাদের পদ্মা পাড়ে, স্লোগান ছিল একটাই 

আমরা বাঙালি বাংলা ভাষা আমাদের চাই।

© Sipra Debnath Tultul.



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy