STORYMIRROR

Priyanka Bhuiya

Abstract

3  

Priyanka Bhuiya

Abstract

অমাবস্যা - ২

অমাবস্যা - ২

1 min
360

নিকষ কালো অন্ধকারে মোড়া অমাবস্যার আকাশ,

বহুমাত্রিক অসম্পূর্ণতা গ্রাস করে প্রতিটি পদক্ষেপ,

সাম্প্রদায়িকতার বিষবাষ্পে জর্জরিত মানবধর্ম -

একটা অসহায় আক্ষেপ আর অক্ষম আক্রোশ

প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় অপারগতার কথা,

চাঁদ খোঁজার ব্যর্থ প্রয়াসে ক্রমশ হাঁপিয়ে উঠি!

মরীচিকা দেখি, আকাশের মতো প্রকান্ড মরীচিকা -

পারিপার্শ্বিক বিদগ্ধ সমাজ ঘিরে পুঞ্জীভূত যন্ত্রণা,

এখানে প্রতিনিয়ত মানুষের মৃত্যু সাজে নীরবতায়,

শূন্যে মেশে দীর্ঘশ্বাস, উদযাপনের লেশমাত্র নেই,

শুধুই আছে গভীর আঁধারে নিমজ্জনের হাতছানি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract