STORYMIRROR

Piyali Mukherjee

Abstract Inspirational

4  

Piyali Mukherjee

Abstract Inspirational

অদৃশ্য সত্য 🖋️

অদৃশ্য সত্য 🖋️

1 min
409


#অণু কবিতা


দশহাজার চাকরি, দু' কোটি বেকারের লাইন,

দশহাজার সুবিধাবাদীর ভিড়,একজন নেতার সাইন।

দশহাজার চোখের লোলুপতা,একটা অদৃশ্য সিংহাসন

দশহাজার গুপ্ত গোঁড়ামি, একটা নস্টালজিক আসন।

দশহাজার কোটি লুটেরার খামচাখামচি, একটা দেশ, দশহাজার গুপ্ত প্রতিযোগিতা, হাজার হাজার সন্ত্রাস ।

দশহাজার বেশী সারি সারি শবদেহ, একটা চুল্লী ,

দশহাজার প্রতি উদ্বৃত্ত অসুখী, তালাবন্ধ পল্লী।

দশহাজার-জন মুমূর্ষের কাতর গোঙানি, একটা বেড,

দশহাজার ধর্মমতের গোঁড়ামি, অখন্ড পৃথিবীর হেড।

ঠিক যেমন সত্যের নিরাপত্তা, আর বাহিনীর বন্দুকযুদ্ধ !

এক ভাগ বিশ্বাস, একশো শতাংশ অবিশ্বাস,

এক ভাগ সুখী, নিরানব্বই ভাগ উদ্বৃত্ত অসুখী,

এক ভাগ ভর্ত্তি পকেট, নিরানব্বই ভাগ ভিক্ষার হাত,

তবু তালা খুলে নিজের ঘরে আলো জ্বালায় না কেউ,

নিজের আখায় আগুন না জ্বাললে, খিদের আগুন।

এই পথ হারানোর দৌড় আমি কি পারবো থামাতে!!


(কলমে -পিয়ালী মুখোপাধ্যায়)



Rate this content
Log in

Similar bengali poem from Abstract