STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational Others

3  

Manik Goswami

Classics Inspirational Others

অধমের আবদার

অধমের আবদার

1 min
2

   

একটুখানি মমতা দে না মা গো,

স্নেহ প্রত্যাশী সন্তানে সদা দেখো,

ভালোবাসার আশীর্বাদটি চাই।

প্রাণের মাঝে শক্তি দে না মা রে,

সৎ সাহস আর প্রতিবাদের জোরে, 

ভালো কাজে উৎসাহ যেন পাই।

ইচ্ছে জাগে মনের মাঝে রাখি,

দুচোখ ভরে তোরেই শুধু দেখি, 

বিপদ ভরা এ সংসারে মা ছাড়া কেউ নাই। 

ধরতে দে মা চরণ দুটি, 

যত্নে রাখবো পরিপাটি,

পায়ের ধুলো মাথায় থাকুক সদা সর্বদাই।

মনের মাঝে দে না উঁকি,

প্রাণ ভরে সদা তোরেই ডাকি,

দে না মা গো এই অধমে তোর চরণে ঠাঁই। 

 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics