STORYMIRROR

Sipra Debnath

Action Fantasy

3  

Sipra Debnath

Action Fantasy

অব্যক্ত ভালোবাসা

অব্যক্ত ভালোবাসা

1 min
155


অব্যক্ত ভালোবাসার কথাগুলো জমে

বিরাট এক পাথর হয়ে যেন

হৃদপিণ্ডটাকে খামচে ধরে রেখেছে।

জানি যোজন দূরত্বে দুজন,

তবে জানিনা মনের দিক থেকে

একই জগতে বাস করি কিনা।

তোমার এড়িয়ে যাওয়া

আমার হৃদগহীনে গভীর ক্ষত সৃষ্টি করে,

অজস্র রক্তক্ষরণ ঘটে অবিরাম।

হয়তো দুঃস্বপ্ন ভেবে মুছে ফেলতে চাইছ!

কিন্তু বিশ্বাস করো আমি খুব বাস্তব

খুব ভালোবাসি তোমায়,

হয়তো মনের অজান্তেই তোমার প্রতি

এই ভালোবাসা গড়ে উঠেছে।

এটা মিথ্যে নয় তাই ভুল করেও 

ভুলে যেতে পারবো না যদি এমন কথা বল,

বিবেক বুদ্ধি আর মন আলাদা করে ভাবে

অনেক সময় মনের কথাই শুনতে হয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action