STORYMIRROR

Manik Goswami

Abstract Inspirational Others

3  

Manik Goswami

Abstract Inspirational Others

অবনতি

অবনতি

1 min
159


তোমরা যেমন স্বপ্ন দেখো,

আমিও দেখি কিছু;

তাই বলে কি ফলবে না কি

আম গাছেতে লিচু ?

স্বপ্নে তুমি গড়তেই পারো

সমাজ, সম্পদ;

শিখরে তুমি ওঠাতেই পারো

জাতির ভবিষ্যৎ।

দৈন্য দশা ঘোচাতে পারো

আকাশকুসুম রচে,

বুদ্ধির কাছে বলের প্রয়োগ

থাকতে পারে পিছে।

বাঁচাতে পারো সংস্কৃতি,

বাড়াতে পারো জ্ঞান;

কল্পনা তুমি করতেই পারো

সবাই প্রতিভাবান।

ভালো লাগা হাজার স্বপ্নে

মনের মাঝে গড়ে,

খুশি তুমি হতেই পারো

খোয়াব আঁকড়ে ধরে।

জগৎ টা যে পাল্টে গেছে,

সোজা চলে না কেউ,

জটিলতার প্যাঁচটি কষে

বিপাকে ফেলবে সই।

জ্ঞান, বুদ্ধির দাম নেই কোনো,

বলের প্রয়োগ ভারী,

চাপের মুখে নতি স্বীকার,

মানলে ভালো তারই।

দৈন্যতা আর কাটবে না জেনো,

দুর্নীতিরই ফাঁদে;

দেখতে পাবে ভদ্রলোকে

নিজ অন্তরে কাঁদে।

ভালো মানুষ, নম্র মানুষ

ঠাঁই পাবে না দেশে;

ঠগ, জোচ্চোর রাজ করবে,

কুটিল হাসি হেসে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract