STORYMIRROR

Krishnendu Bhattacharya

Romance

3  

Krishnendu Bhattacharya

Romance

আমি রাজি

আমি রাজি

1 min
15.5K


     মন্দ বাতাস,

        ছন্দে কবি,

 তুমি যদি নায়িকা হও,

আমিও দু-কলি লিখতে রাজি।

        মেঘলা দুপুর,

        টুপ্-টুপ্-টুপ্,

মন কেমনের বৃষ্টি ভারী।

রোদের সাথে লুকোচুরি,

লুকিয়ে পরার বৃথা চেষ্টায়

তুমি যদি চোর হতে চাও,

আমিও ধরা পড়তে রাজি।

সাদা পাতায় হিজিবিজি,

এলোমেলো শব্দ আঁকি,

তুমি যদি কবিতা হও,

আমিও ছন্দ হতে রাজি।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance