STORYMIRROR

Rahul Pramanik

Abstract Action Inspirational

3  

Rahul Pramanik

Abstract Action Inspirational

আমি হারিয়ে গেছি

আমি হারিয়ে গেছি

1 min
878

আমি কোথায় হারিয়ে গেছি

হাজার জনের শখ মেটাতে

শেষ কথা কি হয়েছিল

আমার সাথে আমার শেষ দেখাতে?

খুঁজছি আমি সেই কথাটা

কেউ জানেনা কোথায় আছে

সেই কথাটার ছায়াটা আজ

কবিতা হয়ে খাতায় নাচে।

ও কবিতা একটি কথা

আমার তুমি রাখলে পারো

বদলে গিয়ে আমি হয়ে

আমার সামনে আয়না ধরো....

প্রতিবিম্বের সেই আয়নায়

দেখতে চাইছি নিজেকে আমি

অস্তিত্বে দাঁড়িয়ে থেকে

আমি হারিয়ে যাওয়ার অনুগামী...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract