STORYMIRROR

Rahul Pramanik

Abstract Romance Fantasy

3  

Rahul Pramanik

Abstract Romance Fantasy

বারো বছর ধরে

বারো বছর ধরে

1 min
126

তুমি ছিলে ,

তাই আজও আছো হৃদয়ের একটি কোনে ,

ফেরাতে পারিনি আমি , আবার হারিয়ে গেলে।

নিঃশব্দে বাতাস হয়ে বয়ে চলা তুমি ,

আজ আমার সামনে এলে ঘূর্ণি ঝড় হয়ে।

ভেস্তে যাওয়া হিসেবে গুলো,একটু করে গুছিয়ে নিয়েছিলাম হাসি মুখে।

ভিড়ের মাঝে খুঁজে চলা আমি -আঁকড়ে নিয়েছিলাম অন্য এক অবলম্বন।

এ ভাবেও কি ফিরে আসা যায় ?

বিভেদের দেওয়াল তো সৃষ্টি হয়েছে অচিরেই।

মুগ্ধ আমি আজও তাকিয়ে দেয়ালের ওপারে ,

বসে আছি বোকার মতন তোমার অপেক্ষায়।

প্রয়োজনে কি ! অস্থিরতায় ! জানি না অতীত নাড়া দেয় আমার ভবিষ্যতে।

অনিশ্চয়তা আর প্রতীক্ষার বারো বছর

ভুলিয়ে দিয়েছে ভালো মন্দের হিসেবে নিকেষ।

অতীত কে আবার আঁকড়ে ধরে বঞ্চনা হবে না তো

আসন্ন ভবিষ্যতের ?নিজের চাওয়া মেটাতে, আশা ভঙ্গ হবে নতুন অবলম্বনের।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract