STORYMIRROR

Srabani Gupta

Fantasy

3  

Srabani Gupta

Fantasy

আমার পৃষ্ঠাগুলো হারিয়ে গেছে

আমার পৃষ্ঠাগুলো হারিয়ে গেছে

1 min
812


আমার পৃষ্ঠাগুলো হারিয়ে গ্যাছে

মন্দমনের যেসব কুজন 

সুজন সেজে সাক্ষ্য রাখে


আমার পৃষ্ঠাগুলো হারিয়ে গ্যাছে

পাতার ভাঁজে সংগোপনে মিথ্যে যারা

ছড়িয়েছিল কথার ফাঁকে


আমার পৃষ্ঠায় থাক আলোর বিতান

ঝলমলে সুখ ফুরফুরে প্রাণ

থাক্ তোলা থাক্ দেরাজ তাকে


আমার পৃষ্ঠাগুলো হারিয়ে গ্যাছে

অহংকারের বহ্নিশিখায় জ্বলছে যারা 

বন্ধুতো নয় শত্রু তারাই

এই সমাজের এই আখরের

যে আখরের বর্ণমালায় বদল করার স্পর্ধা থাকে....


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy