STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Classics Fantasy

4  

Debashis Bhattacharya

Abstract Classics Fantasy

আমার প্রাণের গভীরে প্রেমের ডালিতে

আমার প্রাণের গভীরে প্রেমের ডালিতে

1 min
21

আমার প্রাণের গভীরে

প্রেমের ডালিতে 

সাজাবো তোমায় সজনী

মোর ঘুমঘোরে বিভাবরী

হয়ো তুমি মোর সহচরী 

রইব আমি নিকুঞ্জবনে

তব মুখপানে চেয়ে যামিনী


সাঁঝের বেলায় তারারা যখন

উঠবে আকাশে জ্বলে

তুমিও তখন প্রেমের প্রদীপ

জ্বেলে দিও মোর হৃদয়ে


ওগো নিশীথিনী

কেন অভাগিনী ভেবে

যাও সরে দূরে দূরে

তুমি না থাকিলে আলোকমালায়

সাজিব কেমনে নিশীথে


যতই রূপের পসার লয়ে

জাগিয়া থাকিনা আমি

মোর মুখপানে না তাকালে তুমি

মরমে মরিবে এ তনুধারী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract