STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

3  

Debashis Bhattacharya

Abstract Fantasy Others

আমার হলো না বলা তোমায়

আমার হলো না বলা তোমায়

1 min
221

আমার হলো না বলা তোমায়

কত যে কথার পাহাড় জমে

হৃদয়ের প্রতি স্পন্দনে 

শেষ রজনী পেরিয়ে গেলো

তোমায় বলবো বলবো বলে

সূর্য্য দিলো আলো বিছায়ে

হৃদয়ে আঁধার ভরে

ঘাসেরা দোলে, ফুলেরা হাসে

গান গেয়ে পাখি উড়ে

মম হৃদয়ের একতারাটি

কাঁদে শুধু দিবারাতি

তুললো অলাপ শেষ বেলাতে

বার্তা দেবে বলে 

প্রানমাঝারে লুকানো কথা  

হলোনা বলা সাঁঝে

বার্তা যে তার হলো না দেওয়া 

তারটি গেলো ছিঁড়ে

বিদ্রূপেরেই হাসি হেসে

পূর্ণিমায় চাঁদ ওঠে 

বললো এসে কানে কানে

প্রেমের কথা কইতে নারে


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract