আমার এই দেশের মাটি
আমার এই দেশের মাটি
আমার এই দেশের মাটি
আমার জীবন থেকেও দামী
পথচারী হয়ে যুগে যুগে ঘুরে
আসি তোমার ক্রোড়েই ফিরে
স্বর্গ কোথাও পাইনে খুঁজে
দিন দুনিয়ার বাইরে
এখানেই মিটে ক্ষুধা-তৃস্না
জ্বলে জীবনদীপ তব আলোকে
তোমারি মাটি বক্ষে লয়ে
যাই অন্য গ্রহলোকে
পাইনা সেথায় মায়ের স্নেহ
ফিরে জলভরা আঁখি লয়ে
ওগো মা তুমি
ছেড়ো না আমাকে
তোমার আঙিনার বাইরে
এই বিশ্বমাঝারে নাহি কেহ মোর
দিতে পারে ক্রোড় পেতে
হাঁটিতে চলিতে হাসিতে খেলিতে
সময় হলে আঁচল বিছায়ে
মরিবার লাগি শান্তিতে
হেথায় স্বর্গ হোথায় স্বর্গ
নাহি প্রয়োজন খুঁজিবার
পেয়েছি খুঁজিয়া অপার স্নেহ
তুমি বক্ষে রেখেছো ধরিয়া
তাইতো তোমাকে ছেড়ে আমি
যাবোনা কোনও জগতে
তোমারি ধূলিতে জনম নিয়ে
মিশিব তোমারি ধূলিতে
