STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Others

4  

Kausik Chakraborty

Abstract Others

শিশির

শিশির

1 min
605

প্রাচুর্যের মধ্যে দেখো অজানা শিশির

বেঁধে বেঁধে প্রতিলিপি আয়নার গভীরে

অবারিত নদীপথ সব পদ্ধতির

নিয়ম মেনেছে শেষ বিরহী বেসুরে।


আবার মাটির কাছে নেমেছে ফোয়ারা

জলে জলে ভরে ওঠে জমির কোলাজ

ভিজে গেলে বাঁকাপথে ছাতা ধরে যারা

তাদের ছায়ায় গড়া বিচ্যুত সমাজ।


বিপরীতে অপেক্ষার চারাগাছ সেজে

আনাচেকানাচে কিছু ঘাসের ইশারা

ডেকে নেয় দরদীয়া ঘুমন্ত আমেজে

কুয়াশার প্রতি জন্মে নাম দিচ্ছে যারা।


এভাবে জমেছে যত প্রস্তাবিত ছাই

শিশিরের ধার্যপথে আকণ্ঠ জমাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract