STORYMIRROR

Saibal Ray

Abstract Inspirational Children

5.0  

Saibal Ray

Abstract Inspirational Children

প্রভাত

প্রভাত

1 min
698

নতুন রবির কিরণ মেখে আকাশ পানে চাই। 

মেঘের দেশে আকুল মনে কেমন ভেসে যাই। 

রঙের ছটায় চান করে মন আগুন আকাশে। 

হৃদয় ওড়ে পাখি হয়ে শীতের বাতাসে। 

রবির আভায় আকাশ রঙীন মেঘেদের দেশে। 

চঞ্চল মন হারিয়ে যায় নিত্যনতুন বেশে। 

প্রাণে রঙ মনে রঙ আকাশ রাঙা প্রাতে। 

পাখির দল উড়ে বেড়ায় আকাশে একসাথে। 

সেই সাথে ওড়ে মন আরেক পাখি হয়ে। 

জীবনের ডাক আকাশময় আলোর সাথে সাথে। 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract