STORYMIRROR

Gopa Ghosh

Tragedy

2  

Gopa Ghosh

Tragedy

উন্নতি

উন্নতি

1 min
666

শুনতে কি পাও আমার করুন স্বরের আর্তি,

আজ আমি কিছুই চাই না,

আমি এখন মৃত্যু পথ যাত্রী।

মনে পড়ে এখন সেই শিমুল তলায় তোমার হাঁটি হাঁটি পা পা,

আনন্দে আত্মহারা আমরা দুজন, যেদিন তুমি হাঁটলে প্রথম,

বলতে শিখলে বাবা মা।

যার হাত ধরে তোমায় এনেছিলাম,

সে আজ নেই,

বলেছিলো দেখো আমাদের ছেলে একদিন উন্নতি করবেই।

স্বপ্নটা কার, ভাবি বসে আজ,

নিঃস্ব হয়ে বিছানায়,

আজ তুমি অনেক বড়ো, দেশে নয়, বিদেশের আঙিনায়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy